রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঢাবি’র বিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ৫৯ জন শিক্ষার্থী 

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৫৯ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এছাড়া, পুস্তক রচনা ও গবেষণা কর্মের জন্য অনুষদের ১০ জন শিক্ষককে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার  দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা। এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক লুৎফর রহমান সহ বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, একটি সভ্য সমাজ গড়ে তোলার লক্ষ্যে জীবনের সকল ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। অসাম্প্রদায়িক, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তাদের গড়ে ওঠতে হবে। সাধারণ মানুষের কল্যাণ সাধনের লক্ষ্যে মৌলিক বৈজ্ঞানিক গবেষণা পরিচালনার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit