শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

নোয়াখালীতে পানিতে ডুবে বৃদ্ধ নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধ নারীর মৃত্যুর হয়েছে। নিহত মুক্তোবির নেছা (৭৫) উপজেলার মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।  বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সুন্দলপুর গ্রামের আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।   

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন মুক্তোবির নেছা । তার স্বজনেরা নিখোঁজ হওয়ার পর একাধিক স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধ্যান পায়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভিকটিমের নিজ মেয়ে বাড়ির পার্শ্বে আরিফ মিয়ার পুকুরের ঘাটলার পানিতে মায়ের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।  কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। ইতিপূর্বে সে একাধিকবার বাড়ি বের হয়ে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit