বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আখাউড়ায় রুটি গ্রামের আকবর হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধরখার ইউনিয়নের রুটি গ্রামের বাসিন্দা, তন্তর মোল্লাবাড়ি হাফিজিয়া ফুরকানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আকবর হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসার শিক্ষক, অত্র ইউনিয়নের উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। বুধবার সকালে তন্তর সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বলা হয়, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের মৃত আয়েত আলীর ছেলে মোঃ আবুল হোসেন এর গ্রেফতার ও আখাউড়া থানার মামলা নং -১৩, জিআর নং- ১৭৪, মিথ্যা মামলার আসামি তন্তর মোল্লাবাড়ি হাফিজিয়া, ফুলকানিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা আকবর হোসেন ও বেলায়েত হোসেন মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মাওঃ আকবর হোসেনের বড় ভাই জায়গা জমি ও অর্থ সংক্রান্ত বিরুধের জের ধরে পরিকল্পিতভাবে ১২ জুলাই আখাউড়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে মানববন্ধন থেকে বলা হয়। এসময় তারা মাওলানা আলী আকবর ও বেলায়েত হোসেন মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা, আবুল হোসেনের গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হকের হস্তক্ষেপ ও তার সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে জানতে চাইলে মামলার বাদী মোঃ আবুল হোসেন বলেন, আমাদের ভাইদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে, বিষয়টি সামাজিকভাবে অনেকবার চেষ্টা করা হয়েছে সমাধানের জন্য, কিন্তু তারা তা মানে না, তাই আমি এই মামলা দায়ের করতে বাধ্য হয়েছি, এতে আদালত যদি আমাকে অপরাধী মনে করে আমি তা মেনে নেব । 

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit