বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

অ্যাপ ডাউনলোড করে লাখ টাকা খোয়ালেন শ্রীলেখা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : প্রতারণার ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা খোয়ালেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল অভিনেত্রীর জন্মদিন। ঠিক তার একদিন আগেই অঘটনের শিকার হন তিনি!

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কদিন আগেই একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে। সেই কলটি ধরতেই ফোনের অপর পাশ থেকে জনৈক ব্যক্তি অভিনেত্রীকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপ ডাউনলোড করতেই ব্যাংক থেকে লাখ টাকা খোয়া যায় শ্রীলেখার।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে এই অভিনেত্রী লেখেন, জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। প্রতারণার ঘটনায় নিজের উপর ক্ষুব্ধ শ্রীলেখা আরও লেখেন, নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাববো না!

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। তারা পদক্ষেপ নিচ্ছেন।’

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/দুপুর ১২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit