বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

কেশবপুরে উৎসব মুখর পরিবেশে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি পালিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মের যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী-২০২৩ উপলক্ষে বুধবার সকালে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীতলা মন্দির প্রাঙ্গনে কেশবপুর সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাধব বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় প্রমুখ।

অপরদিকে ত্রিমোহিনী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় পালের সঞ্চালনায়, সাগরদাঁড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত বিশ^াস বাবুর সঞ্চালনায়, মজিদপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক রায়ের সভাপতিত্বে, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ দুলাল বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন সরকারে সঞ্চালনায়, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ^নাথ হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশুতোষ হালদারের সঞ্চালনায়, পাঁজিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস কুন্ডুর সঞ্চালনায়,

সুফলাকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদত্ত বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানবেন্দ্র বিশ^াসের সঞ্চালনায়, গৌরীঘোনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ গাঙ্গুলীর সঞ্চালনায়, সাতবাড়িয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক আড্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্ভু দেবনাথের সঞ্চালনায় এবং হাসানপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষণ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপংকর দাসের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৯.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit