বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ফের দানিউব বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের গুরুত্বপূর্ণ নদীবন্দর দানিউবে ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইজমাইল এলাকায় ওই হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। 

বুধবার ইউক্রেনের ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার টেলিগ্রাম পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, ইজমাইল নদীটি ন্যাটো সদস্যভুক্ত দেশ রোমানিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। মঙ্গলবার রাতের ওই হামলায় কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় গভর্নর ওলেহ কিপার।

চলতি সপ্তাহের শুরুর দিকেও একবার এই অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেন দাবি করেছে, ড্রোনটি রোমানিয়া ভূখণ্ডে আঘাত এনেছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে রোমানিয়া।

দানিউব নদী ইউক্রেনের শস্য রপ্তানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুলাই থেকে এই বন্দর দিয়েই শস্য রপ্তানি হচ্ছে। ওডেশা বন্দর থেকে কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানির চুক্তি থেকে রাশিয়া সরে আসায় এই রুটই হয়ে ওঠে মূল পথ।

এর আগে ৩ সেপ্টেম্বরে দানিউব নদীর রেনি বন্দরে আঘাত আনার কথা জানিয়েছিল রাশিয়া। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit