শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নওয়াজের সংবর্ধনায় বিমানবন্দরে ১০ লাখ লোক জড়ো করার প্রস্তুতি মুসলিম লিগের

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশে ফেরার একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের সুপ্রিমো আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে পাকিস্তানের লাহোরে পৌঁছাবেন। 

দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানিয়েছে, নওয়াজ শরিফ বিশেষ ফ্লাইটের পরিবর্তে যাত্রীবাহী সাধারণ উড়োজাহাজে করে পাকিস্তানে ফিরবেন।

দলীয় সূত্র আরও জানিয়েছে, পাকিস্তানে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা আয়োজনের জন্য পিএমএল-এনের কেন্দ্রীয় নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন নওয়াজ শরিফ। সংবর্ধনায় সর্বাধিকসংখ্যক লোক জড়ো করার জন্য দলের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ এ সংবর্ধনাসংক্রান্ত বিষয়গুলোর তদারকি করছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, পিএমএল-এন নেতা সাইফ-উল-মুলুক খোখার বলেছেন, নওয়াজ শরিফকে ১০ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবেন।

নওয়াজ শরিফের ছোটভাই সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সম্প্রতি বলেছিলেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে অক্টোবরে পিএমএল-এন সুপ্রিমো দেশে ফিরবেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এর পর তিনি আর দেশে ফেরেননি।

এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামিন আবেদন মঞ্জুর করেন দেশটির সুপ্রিমকোর্ট। ছয় সপ্তাহের জামিন আবেদন মঞ্জুর করে তাকে পাকিস্তানেই চিকিৎসা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

পরে ২০১৯ সালের নভেম্বর মাসে লাহোর হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দেয়। 

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit