মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কোভিড নিয়ন্ত্রণে আনতে পেরেছি, ডেঙ্গুও পারব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : মশা না কমলে ডেঙ্গু রোগীও কমবে না। ডেঙ্গু রোগী বাড়লে মৃত্যুও বাড়বে। তবে ডেঙ্গু মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে ‘ডেঙ্গু ড্রপস অ্যাপস’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এটি উদ্বেগজনক। তবে কোভিড ১৯ বাংলাদেশ নিয়ন্ত্রণে আনতে পারলে, ডেঙ্গুও আনতে পারবে। মশা নির্মূল করতে হবে, মশা বাড়লে ডেঙ্গু রোগী বাড়বে। তাই সবার বাসাবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি বলেন, এরই মধ্যে আমাদের স্বাস্থ্য সেবা ডেঙ্গু চিকিৎসা অগ্রগতি লাভ করেছে। চিকিৎসক ও বুয়েটের একদল মেধাবী শিক্ষার্থীরা ডেঙ্গু ড্রপস অ্যাপস তৈরি করেছেন। এই অ্যাপসের মাধ্যমে রোগীর প্যারামিটারসহ সব বিষয় নির্ণয় করে কতটুকু ফ্লুইড দিতে হয় সেটি এই অ্যাপসের মাধ্যমে তাড়াতাড়ি জানা যাবে এবং ফলপ্রসূ ফলাফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বুয়েট, স্থাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit