মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ১৩৪ মেগাওয়াট : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ১৩৪ মেগাওয়াট। মঙ্গলবার জাতীয় সংসদে এম আব্দুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নত্তোরটি টেবিলে উপস্থাপন করা হয়। 

এ সময় নসরুল হামিদ বলেন, মোট উৎপাদিত বিদ্যুতের মধ্যে ১ হাজার ১৯৫ মেগাওয়াট নবায়নযোগ্য উৎস হতে উৎপাদিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ বিভাগ বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে।

২০৪১ সালের মধ্যে সম্ভাব্য বিদ্যুতের উৎপাদন ক্ষমতা হবে প্রায় ৬০ হাজার মেগাওয়াট। সেক্ষেত্রে নবায়নযোগ্য খাত হতে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হবে ২৪ হাজার মেগাওয়াট। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য চলমান, প্রক্রিয়াধীন ও পরিকল্পনাধীন মোট প্রকল্পের সংখ্যা ১০৮টি। প্রকল্পগুলোর মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ১০ হাজার ১২৯ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে এডিবি’র সহায়তায় সোলার ইরিগেশন রোড ম্যাপ (২০২৩-২০৩১) প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উক্ত রোডম্যাপ-এর আওতায় ৪৫ হাজার ডিজেল চালিত পাম্পকে সৌর বিদ্যুৎ চালিত পাম্পে রূপান্তর করা হবে। এর মাধ্যমে প্রায় ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে। বর্তমানে যার পরিমাণ প্রায় ১৫ হাজার মেগাওয়াট। তিনি জানান, এ পর্যন্ত গত ১৯ এপ্রিল সর্বোচ্চ ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit