মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ইউক্রেনের ৬৬ হাজার সৈন্য নিহত হয়েছে, দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৬৬ হাজারেরও বেশি সৈন্য এবং সাত হাজারেরও বেশি অস্ত্র হারিয়েছে।

সামরিক নেতাদের সঙ্গে আলাপের সময় শোইগু বলেন, বিশেষ আক্রমণ শুরুর পর থেকে শত্রুর ক্ষয়ক্ষতি ৬৬ হাজার সেনা ও ৭ হাজার ৬০০ অস্ত্র । তিনি আরও বলেন, রাশিয়ার সেনারা এক মাসে ১৫৯টি হিমারস ক্ষেপণাস্ত্র, এক হাজারেরও বেশি বিমান ড্রোন এবং ১৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

শোইগু বলেন, আক্রমণের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করে ইউক্রেনীয় জঙ্গিরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে এবং এই সন্ত্রাসী হামলাগুলোকে সামরিক বিজয় হিসেবে আখ্যায়িত করছে।

শোইগু বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা জাপোরিজিয়া অঞ্চলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনীয় নেতৃত্ব তার পশ্চিমা অভিভাবকদের কাছে আরও সামরিক ও অর্থনৈতিক সহায়তা পেতে কিছু সাফল্য প্রদর্শনের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। কিন্তু এটা সংঘর্ষকে শুধুমাত্র দীর্ঘায়িত করবে। ইউক্রেন রাশিয়ার দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।  সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit