সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ব্যাংকিং চ্যানেলে ডলারপ্রতি ১১২.২৪ টাকা পাবেন প্রবাসীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের প্রতি ডলারের বিপরীতে প্রণোদনাসহ সর্বোচ্চ ১১২ টাকা ২৪ পয়সা পাবেন প্রবাসীরা। এর মধ্যে ব্যাংক থেকে পাবেন ১০৯ টাকা ৫০ পয়সা এবং সরকার থেকে প্রণোদনা আড়াই শতাংশ হিসাবে পাবেন ২ টাকা ৭৪ পয়সা।

গত রবিবার (৩ সেপ্টেম্বর) থেকে যেসব রেমিট্যান্সের ডলার ব্যাংকিং চ্যানেল বা এক্সচেঞ্জ হাউজে জমা হবে সেগুলোর বিপরীতে ওই হারে টাকা পাওয়া যাবে। জানা গেছে, আগে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রতি ডলারে প্রণোদনাসহ পেতেন ১১১ টাকা ৭২ পয়সা। এর মধ্যে প্রতি ডলারে পেতেন ১০৯ টাকা ও প্রণোদনা হিসাবে পেতেন ২ টাকা ৭২ পয়সা। সব মিলে এখন প্রতি ডলারে ৫২ পয়সা বেশি পাবেন।

রেমিট্যান্সের বিপরীতে দেশের ব্যাংকিং চ্যানেলে ফি মওকুফ করা হলেও বিদেশি এক্সচেঞ্জ হাউজের ফি পরিশোধ করতে হচ্ছে। এছাড়া বিদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের অর্থ পাঠাতে ব্যাংক হিসাব পরিচালনায়ও অর্থ খরচ হচ্ছে। এ কারণে বাংলাদেশে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ এখনো সর্বোচ্চ। এ কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ কমছে।

এর পরিবর্তে হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। কারণ হুন্ডিতে কোনো ফি দেওয়া লাগে না। পাশাপাশি ডলারের দামও বেশি। হুন্ডিতে বর্তমানে প্রতি ডলারে প্রবাসীরা পাচ্ছেন ১১৭ থেকে ১১৮ টাকা। ব্যাংকে পাচ্ছেন সর্বোচ্চ ১১২ টাকা ২৪ পয়সা। সার্ভিস বাদ দিলে ১১০ টাকার মতো পাচ্ছেন। এ কারণে ব্যাংকের চেয়ে হুন্ডিতে রেমিট্যান্স আনার প্রবণতা বেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit