বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইউক্রেনের পালটা আক্রমণকে ‘ব্যর্থ’ বললেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পালটা আক্রমণ ‘ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার কৃষ্ণ সাগরের অবকাশ যাপনকেন্দ্র সোচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিকে পুনরুজ্জীবিত করার বিষয়টি নিয়ে বৈঠক করেন পুতিন। 

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধক্ষেত্রে কিয়েভের অগ্রযাত্রার সব সংবাদকে অস্বীকার করেন এবং জানান, তারা সামনে আগাতে পারেনি, বরং তাদের আক্রমণ ব্যর্থ হয়েছে। পুতিন বলেন, ইউক্রেনের পালটা হামলা ‘স্থবির হয়নি, বরং ব্যর্থ হয়েছে’।  পরিস্থিতি সামনে এরকমই থাকবে বলে আশা করছেন তিনি।  

এদিকে দাবি পূরণ না হলে রাশিয়া শস্যচুক্তি নবায়ন করবে না বলে জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া শস্যচুক্তি নবায়ন করতে প্রস্তুত তবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার দাবিপূরণ না করা পর্যন্ত মস্কো এই চুক্তি কার্যকর করবে না।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনীয় শস্য নিরাপদে রপ্তানির বিষয়ে পুতিন তার এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। 

পুতিন বলেন, আমরা শস্যচুক্তি পুনরুজ্জীবিত করতে বিবেচনা করার জন্য প্রস্তুত। রুশ কৃষি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিলে এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit