বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিলেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন। আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে এ সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী অধ্যাপক ডঃ রেবেকা সুলতানা জাকার্তা কনভেনশন সেন্টারে পৌঁছলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাদের স্বাগত জানান। 

তিন দিনব্যাপী এবারের সম্মেলনে আসিয়ানের সদস্য দেশ এবং এর সহযোগী দেশগুলো ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। 

পরে, আসিয়ান নেতৃবৃন্দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

আগামীকাল বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে অংশ নিবেন রাষ্ট্রপতি। এছাড়া ৭ই সেপ্টেম্বর জাকার্তা কনভেনশন সেন্টারে ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit