শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে স্বামীর কাণ্ড!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৭ Time View

ডেস্ক নিউজ : দেড় বছর আগের ক্লুলেস একটি ডাকাতি মামলার আসল রহস্য উদঘাটন করেছে মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে এ ডাকাতি করেছিলেন স্বামী।

অভিযুক্ত জাহিদ মোল্লা (৪২) ফরিদপুরের নগরকান্দা উপজেলার মশাইজান গ্রামের আফতাব মোলার ছেলে।

আরও পড়ুন হাজতির স্ত্রীকে অনৈতিক প্রস্তাব জেলারের; ফোনালাপ ফাঁস

পিবিআই সূত্র জানায়, ২০২২ সালে ৬ মার্চে রাতে ১০ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে সিংগাইর উপজেলার চাকুলিয়া গ্রামে আরিফ মোল্লার বাড়িতে ডাকাতি করে। এসময় তারা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা ৮ আনা ওজনের দুজোড়া কানের স্বর্ণের দুল, দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সিংগাইর থানায় একটি ডাকাতি মামলা করেন ভুক্তভোগী মো. আরিফ।পুলিশের তদন্তে এ মামলার রহস্য উদঘাটন না হওয়ায় চলতি বছর মার্চে মামলাটি পুলিশ হেডকোয়ার্টার এর নির্দেশে পিবিআই মানিকগঞ্জ এ মামলা তদন্তের দায়িত্ব পান।

এসআই (নিঃ) হিরণ চন্দ্র মজুমদার মামলাটি তদন্ত করেন। তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেফতার করে জানতে পারেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে ডাকাতির পরিকল্পনা করেন জাহিদ। সঙ্গে নেয় ফরিদপুরের আরেক বিশ্বস্ত ডাকাত বাবু কবিরাজ(৩৫)কে। এতে বেরিয়ে আসে ক্লুলেস এই ডাকাতি মামলার আসল কাহিনী।

প্রথমে মূল পরিকল্পনাকারী জাহিদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ফরিদপুর থেকে বাবু কবিরাজকেও গ্রেফতার করে পুলিশ।

পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে বলেন, অভিযুক্ত জাহিদ ও বাবু করিরাজকে রোববার গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit