মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঢাকা সফর করবেন ১০ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১০ সেপ্টেম্বর ঢাকা সফরে আসবেন। তার এই সফরকে, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (৪ সেপ্টেম্বর) ইমানুয়েল ম্যাক্রোঁ’র ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের সরকার।

ফ্রান্স এর পক্ষ থেকে এক বিবৃতিতে বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেছে, যেটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তার অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে চাইছে। বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ ও ফ্রান্স বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় দারুণ একতা দেখায়। বিশেষ করে, প্যারিস এজেন্ডা ফর পিপলস অ্যান্ড দ্য প্ল্যানেট-এর পরিকাঠামোর মধ্যে এই ঐক্য প্রতিফলিত হয়। এই পরিকাঠামো-কে বাংলাদেশ সক্রিয়ভাবে সমর্থন করে।”

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ; তাই ম্যাক্রোঁ তার মানবিক ফ্রন্টে; বিশেষ করে নিয়মিত বন্যার মুখে; বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ফ্রান্সের দৃঢ়তার কথা পুনর্ব্যক্ত করবেন। বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে বা রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তার মাধ্যমে আন্তর্জাতিক সংহতি ক্রিয়াকলাপের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশ; উল্লেখ করা হয় বিবৃতিতে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফর করবেন। এরপর ১০ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন তিনি।

এদিকে, বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত সপ্তাহে বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-এর সফরের সময় জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া, বাংলাদেশ ও ফ্রান্স, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর আগে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit