বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সুন্দরবনে নদীতে সাঁতার কাটছে বাঘ, বিরল এক দৃশ্য !

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

ডেস্কনিউজঃ সুন্দরবনে ভ্রমণ গিয়ে বাঘের দেখা পাওয়ার ঘটনা বিরল। পর্যটকরা নদীপথে নৌযানে করে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এবার বাঘ দেখতে পেয়েছেন। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছে সুন্দরবন বিভাগ।

বাঘ দেখতে পাওয়া পর্যটকদের বরাত দিয়ে শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, রোববার সকালে সুন্দরবনের অভ্যন্তরে কচিখালী এলাকায় একটি বাঘকে সাঁতরে যেতে দেখেন সাম্পান নামের বিলাসবহুল ক্রুজারে থাকা দর্শনার্থীরা। এছাড়া একই দিন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আলীবান্দা এলাকায় বিকালের দিকে সেখানে দায়িত্বরত বনরক্ষীরা আরও একটি বাঘকে নদী সাঁতরে বনের ভিতর প্রবেশ করতে দেখেছেন।

তিনি আরও বলেন, তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর শুক্রবার সুন্দরবন দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়। এর একদিন পর শনিবার দুপুরের পরে কটকা নদীতে অনেক দূর থেকে একটি বাঘকে নদী সাঁতরে বনের মধ্যে যেতে দেখেন পর্যটকবাহী জাহাজ ক্রাউনের যাত্রীরা। তারপর রোববার আরও দুটি বাঘকে ভিন্ন ভিন্ন এলাকায় দেখতে পান দর্শনার্থীরা।

সুন্দরবনের বাঘ সাঁতরে নদী পার হচ্ছে- এমন বিরল দৃশ্য পৃথকভাবে মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেছেন দর্শনার্থী ও বনরক্ষীরা। খুব কাছ থেকে দেখা তিনটি বাঘের নদী সাঁতরে পার হবার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডের পর তা ভাইরাল হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।

পর্যটকবাহী জাহাজ ক্রাউনের যাত্রী শিমুল বলেন, শনিবার দুপুরের পরে কচিখালী থেকে একটি বাঘকে সাঁতার কেটে নদীর পার হতে দেখি আমরা। তখন জাহাজের সবাই হই-হুল্লোড় করে ওঠে। অনেকেই ভিডিও করার জন্য তাড়াহুড়ো করেন।

সাম্পানের যাত্রী রাসেল বলেন, রোববার সাম্পান জাহাজটি কটকা থেকে কচি খালির দিকে যাচ্ছিল। কচিখালী পৌঁছার আগমুহূর্তে একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখা যায়। সুন্দরবনের বাঘ দেখে সবাই খুব খুশি হয়েছেন।

এর আগে ৮ আগস্ট সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলেছে একটি বাঘের। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এ সময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।

কিউএনবি/নাহিদা/০৪.০৯.২০২৩/ সন্ধ্যা ৭.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit