মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম

তারেক রহমানের ১৬ তম কারামুক্তি দিবসে মনিরামপুরে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ তম কারা মুক্তি দিবসে যশোরের মনিরামপুরে রোববার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে দলিয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইমলাম, নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, ফারুক হোসেন জুলফিকার আলী ভুট্টো, আবু তালেব, একে আজাদ, জেলা মৎস্যজীবী দল নেতা মামনুর রশিদ চমক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, মাসুদ পারভেজ রুবেল, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ইমরান হোসেন, কামরুজ্জামান প্রমুখ। পরে মুফতি মফিজুর রহমানের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit