বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে বর্ণাঢ্য আয়োজনে বিএপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপি আয়োজিত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীগণ খন্ড খন্ড মিছিল নিয়ে ডোমার বাটার মোড় এলাকায় মিলিত হয়। এরপর সংগঠনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাসুদ বিন আমিন এর সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি ও বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, বিশেষ বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল বারি বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু বক্তব্য রাখেন।

অন্যান্নদের মাঝে উপজেলা বিএপি’র সহ-সভাপিত ওসমান গণি দুলাল, কৃষক দলের সভাপতি আফজাল চৌধুরী হিরো, যুুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্ত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনোয়ার, যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, শ্রমিক দলের আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম পাপ্পুসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীগণ অংশগ্রহন করেন। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধিনে সুষ্ট নির্বাচনের লক্ষ্যে সকল আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান উপজেলার নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit