সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে ঢাকা হইতে ভিকটিম উদ্ধারসহ অপহরণ চক্রের তিন আসামী গ্রেফতার 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি থানাধীন ০৩নং গোলাবাড়ী ইউপির ০২নং ওয়ার্ডস্থ জিরো মাইল নামক এলাকা হইতে ভিকটিম মোঃ শামসু আলম (৩৮)কে একটি অপহরণ চক্র একটি কালো রংযের প্রাইভেট কারে অপহরণ করে নিয়ে যায় এবং অজ্ঞাত অপহরনকারীরা  ভিকটিম এর ব্যাবহত মোবাইল ফোন থেকে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে দশ লক্ষ টাকা মুক্তিপন দাবী করিলে ভিকটিমের স্ত্রী পপি আক্তার (২৪) গত ৩১/০৮/২০২৩ইং তারিখে খাগড়াছড়ি সদর থানায় এসে উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে একটি এজাহার দায়ের করে। 

 অপহরনের ঘটনাটি খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয়কে  অবগত করিলে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর তাৎক্ষনিক দিক-নির্দেশনায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত সকল তথ্য সূত্র বিশ্লেষন করে অত্র মামলার আয়ু এস.আই(নি:) মিনহাজুল আবেদিন সহ খ্গড়াছেড়ি জেলা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গত ৩১/০৮/২০২৩ইং তারিখ  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেল ঘাট এলাকায় রূপনগর ০৬নং গলির বাসার  ০৬ তলা থেকে ভিকটিম মোঃ শামসু আলম (৩৮)কে জীবিত ও অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরবর্তিতে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং ভিকটিম সুস্থবোধ করিলে ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের   সদস্য আসামী ১। মোঃ নুরনবী (৪৬), মৃত আবিদ মিয়া, মাতা-মৃত মমিনা  বেগম, সাং-বরিয়াইশ, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর, বর্তমান সাং-টিকাতলী, ১৩/বি, আদর্শ লেইন, মন্টু সাহেবের মেস, থানা-ওয়ারী, ঢাকা মেট্টো, ০২। মোঃ ইব্রাহীম (২৪), পিতা-মৃত আব্দুল খালেক, মাতা-মর্জিনা বেগম, সাং-বিশখাদা,  থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী, বর্তমান সাং-কালিগঞ্জ, তেল ঘাট, রুপনগর, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা,  ০৩। মোঃ জাহাঙ্গীর আলম (২৬), পিতা-আব্দুর রহিম, মাতা-জাহানারা বেগম, সাং-ধোপাখাটা, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, বর্তমান সাং-গোশবাগ, শেরে বাংলা স্কুলের পাশে থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে গ্রেফতার করেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন অপহরন ও মুক্তিপনের বিষয় স্বীকার করে। পরবর্তিতে গ্রেফতারকৃত আসামীদের কোর্টে প্রেরন করা হয় এবং অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান চলমান বলে জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit