মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মনিরামপুরে পথে পথে পুলিশের বাধা উপেক্ষা করে যশোরে বিএনপির কর্মসুচিতে যোগদান

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরে শুক্রবার পথে পথে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির হাজারো নেতাকর্মী যশোরের কর্মসুচিতে যোগদান করেন। বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরের কর্মসুচিতে অংশ নিতে মনিরামপুর উপজেলার বিভিন্ন্ প্রাপ্ত থেকে শুক্রবার জুম্মার নামাজের পর নেতাকর্মীরা যানবাহনযোগে রওনা হলে মোড়ে মোড়ে পুলিশি বাধার সম্মুখিন হয়। অভিযোগ রয়েছে এসময় পুলিশ কাগজপত্র দেখার নামে যানবাহন আটকিয়ে অন্তত: ১৫ টি বাসের চাবি নিয়ে নেয়। প্রতিবাদে হাজার হাজার নেতাকর্মীরা পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিকেল চারটার পর বিকল্পভাবে নেতাকর্মীরা যশোরের কর্মসুচিতে অংশ নেয়।

থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরের কর্মসুচিতে অংশ নিতে শুক্রবার জুম্মার নামাজের পর পৌরশহরসহ রাজগঞ্জ, মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া, চালুয়াহাটি, রোহিতা, ঢাকুরিয়া, শ্যামকুড়, কাশিমনগরসহ বিভিন্ন স্থান থেকে শতাধীক যানবাহনযোগে নেতাকর্মীরা রওনা হয়।পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম অভিযোগ করেন দুপুর দুইটার দিকে পুলিশ পৌরশহরের মহিলা কলেজ মোড়, গরুহাট মোড়, থানা মোড়, রাজগঞ্জ মোড়, মনিরামপুর সরকারি কলেজ মোড়ে অবস্থান করে নেতাকর্মীদের বহনকৃত যানবাহনের কাগজপত্র দেখার নামে আটকিয়ে দেয়।

এ সময় পুলিশ অন্তত: ১৫ টি বাসের চালকের কাছ থেকে চাবি নিয়ে নেয়। ফলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশি হয়রানির প্রতিবাদে এসময় নেতাকর্মীরা মহিলা কলেজ মোড়সহ বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল সহকারে দলিয় কার্যালয়ের সামনে অবস্থান করেন। এক পর্যায়ে সেখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান প্রমুখ ।

পরে বিকেল চারটার দিকে নেতাকর্মীরা বিকল্পভাবে যশোরের কর্মসুচিতে অংশ নেন। তবে পুলিশি বাধা ও হয়রানির অভিযোগ অস্বীকার করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করেছে মাত্র।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit