মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

নগদে অ্যাড মানি করে জিতে নিন ‘জাওয়ান’ সিনেমার টিকিট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জাওয়ান’। পরদিন ৮ সেপ্টেম্বর থেকে এটি দেখা যাবে বাংলাদেশেও। সিনেমাটি দেখতে বাংলাদেশি দর্শকদের জন্য দারুণ অফার নিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ব্যাংক ও কার্ড থেকে দুই হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলে পাওয়া যাবে ‘জাওয়ান’-এর টিকিট।

সিনেমার টিকিট পুরস্কার পেতে নগদ গ্রাহকদের প্রথমে নগদ ওয়ালেটের ‘অ্যাড মানি’ অপশনে যেতে হবে, এরপর মোবাইল অ্যাপে থাকা ‘ব্যাংক টু নগদ’ অথবা ‘কার্ড টু নগদ’ অপশন বাছাই করতে হবে। এবার গ্রাহককে তার পছন্দের ব্যাংক, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে নগদ ওয়ালেটে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করতে পারবেন। বর্তমানে দেশের ৩৬টি ব্যাংকের সাথে নগদের পার্টনারশিপ রয়েছে।

কর্তৃপক্ষ জানান, এই ক্যাম্পেইন চালু থাকবে ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে নগদের গ্রাহকেরা ‘জাওয়ান’ সিনেমার কয়েক হাজার টিকিট জিতে নিতে পারেন। প্রতি টিকিট বিজয়ীকে দুটি করে টিকিটি দেওয়া হবে, যাতে নগদ গ্রাহক তার ভালোবাসার মানুষকে নিয়ে সিনেমা উপভোগ করতে পারেন। এই ক্যাম্পেইনে নগদের সকল গ্রাহক অংশ নিতে পারবেন, অফার উপভোগের জন্য অবশ্যই গ্রাহকের নগদ ওয়ালেট ফুল প্রোফাইলে থাকতে হবে।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমদ্ বলেন, ‘ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালু করছি। এই ক্যাম্পেইনটিও তেমনই একটি।’সাদাত আদনান আহমদ্ আরো বলেন, ‘সরকার ২০২৭ সালে দেশের ৭৫ শতাংশ ক্যাশলেস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এ বিষয়টি মাথায় রেখে নগদ আরো বেশি সুযোগ-সুবিধা দিয়ে গ্রাহকদের ঘরে বসে ডিজিটাল আর্থিক লেনদেন করার সুযোগ তৈরি করে দিচ্ছে।’

ক্যাশলেস সোসাইটি গড়ার জন্য দেশের এই রূপান্তরকে আরো গতিশীল করতে সম্প্রতি শেষ হওয়া বিএমডব্লিউ ক্যাম্পেইনের মতো এ ধরনের বেশকিছু মেগা পেমেন্ট ক্যাম্পেইন করেছে নগদ। বর্তমানে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে সেডান কার জেতার ক্যাম্পেইন চলছে নগদে, যেখানে ৫০ টাকা বা তার বেশি টাকা রিচার্জ করলে গ্রাহক জিতে নিতে পারেন একটি সেডান কার। এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit