রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মুসলিমদের ঘৃণা করা এখন ফ্যাশন: নাসিরুদ্দিন শাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের অন্যতম নামকরা ও জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জীবনযাপন শুধু নয় কথাবার্তায় তিনি ব্যতিক্রম। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান এ অভিনেতার বলেন, ভারতের নাগরিকদের মনে সুকৌশলে মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মতে, মুসলিম বিদ্বেষ এখন ফ্যাশনে পরিণত হয়েছে।সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন বলেন, ‘আজকালকার সিনেমায় বা সিরিজে যা দেখানো হচ্ছে, তারই প্রতিফলন দেখা যাচ্ছে বাস্তবে। সেটা আদতে ইসলামফোবিয়া।’

নাসিরুদ্দিন আরো বলেন, ‘বর্তমান এ সময়টা বেশ উদ্বেগজনক। নানা অছিলায় কিছু মুসলিমবিরোধী ভাবনাচিন্তা ও ধ্যানধারণা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তারই প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিম বিদ্বেষ তো আজকাল একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে! এমনকি, শিক্ষিত মানুষদের মননেও কোথাও একটা এটা ঢুকে গেছে।’

তার ভাষ্য, ‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল (বিজেপি) সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সবকিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যারা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নীরব দর্শক!’

নাসিরের প্রশ্ন, ‘এ কাজই যদি আজ কোনো মুসলিম নেতা করতেন, তিনি যদি ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে জনগণের কাছে ভোট চাইতেন, তা হলে এত দিনে দুনিয়া এ দিক থেকে ও দিক হয়ে যেত!’ভারতের নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কতটা মেরুদণ্ডহীন হলে দিনের পর দিন এটা চলতে পারে! নির্বাচন কমিশনের তো একটা কথা বলারও সাহস নেই।’ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে নাসিরুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান, যদিও তারপরও সাম্প্রতিক নির্বাচনে হেরে গেছেন তিনি।’

খবর: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit