বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সাকিবকে টপকে গেলেন সাউদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে এতদিন সাকিব আল হাসানের সঙ্গেই রেকর্ডটা ভাগ করে নিচ্ছিলেন টিম সাউদি। তবে বুধবার রাতে তিনি তাকে টপকে গেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে নিউজিল্যান্ডের এই পেসার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন।

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এই রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার

টিম সাউদি- ১৪১

সাকিব আল হাসান- ১৪০

রশিদ খান- ১৩০

ইশ সোধি- ১১৯

লাসিথ মালিঙ্গা- ১০৭

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit