রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

পুলিশের মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লেখা সেই যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৪০৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় ৩ পুলিশের নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাস দেওয়ার পর মো. বাপ্পী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পরদিন মঙ্গলবার তাকে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

অভিযুক্ত বাপ্পী ওই এলাকার শামসুল আলমের ছেলে বলে জানা গেছে।

গত ২৭ আগস্ট সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের সঙ্গে টহলে থাকা পুলিশবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে সীতাকুণ্ড থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা নিহত হন। 

এ ঘটনায় শোকের মাতম চলছিল। এমন সময় অভিযুক্ত যুবক বাপ্পী ফেসবুকে ব্যক্তিগত আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা।’ এর পর স্ট্যাটাসটি নিয়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, অভিযুক্ত যুবক এই স্ট্যাটাস দিয়েছে। তবে এ কারণে তাকে গ্রেফতার করা হয়নি। তিনি আমাদের নাশকতা মামলার সন্দেহভাজন আসামি। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
 

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit