সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২০৭ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পলাতক আব্দুল হালিম (৩৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন। তিনি আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আব্দুল হালিম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঘাটনগর গ্রামের আবু বক্কার ওরফে ভোগার ছেলে।রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী মোঃ মকবুল হোসেন মামলাটি পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়- আসামী আব্দুল হালিম জেলার খাদখোড়া গ্রামের ভুক্তভোগী গৃহবধূর পূর্ব পরিচিত ও দুরসম্পর্কের আত্মীয়। গত ২০২০ সালের ৯ মে গৃহবধুর বাড়িতে বেড়াতে এসে রাত হয়ে যাওয়ায় গৃহবধূর বাড়িতে থেকে যান। রাত সাড়ে ১১টার সময় গৃহবধূর কাছে পানি পান করতে চান আব্দুল হালিম। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় নিজেই তাকে শয়ন ঘরে পানি দিতে গেলে জোরপূর্বক ধর্ষণ করে। এতে গৃহবধূ গর্ভবতী হয়ে পড়ে এবং একটি পুত্র সন্তান জন্ম দেন। ধর্ষনের শিকার গৃহবধূ আদালতে মামলা দায়ের করলে আদালত মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ডের নির্দেশ দেন।তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত চার কর্মদিবসের মধ্যে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে যুক্তিতর্ক শ্রবনের জন্য ধার্য থাকলে আসামী পলাতক থাকায় নিয়ম অনুযায়ী তার পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী এস.এম সারোয়ার হোসেন।

উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জনাকীর্ণ আদালতে বৃহস্পতিবার পলাতক আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে। এছাড়াও এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। রায় ঘোষণার সময় আসামী পলাতক থাকায় সাজা পরোয়ানাসহ তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালতের বিচারক। জরিমানার টাকা ভুক্তভোগী নারীকে দেয়ার নির্দেশ দেন আদালত।

 

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit