বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহত ৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী সহিংস বিক্ষোভে অন্তত ৭ জন নিহত হয়েছেন। বুধবার (৩০ আগস্ট) আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় সহিংস বিক্ষোভ ও প্রাণহানির এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কঙ্গোর সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার পূর্ব কঙ্গোলিজ শহর গোমায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য বিদেশি সংস্থার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে অন্তত ছয়জন বিক্ষোভকারী এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। রয়টার্স বলছে, ২০২২ সাল থেকে জাতিসংঘের মনুস্কো মিশন দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়েছে।

কঙ্গোলিজ সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সহিংসতায় ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, এদিনের বিক্ষোভ-সহিংসতায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সেনা ও একজন পুলিশ সদস্য রয়েছেন। এর আগে ২০২২ সালের জুলাই মাসে মনুস্কো তথা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিরোধী বিক্ষোভের ফলে গোমা এবং বুটেম্বো শহরে ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে তিনজন শান্তিরক্ষীও ছিলেন।

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit