সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

ফ্ল্যাটে ঢুকেন ভাড়া নিতে, বের হন চুরি করে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানী পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে শেখ মশিউর রহমান শাওন (২৪) নামের এক চিহ্নিত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শাওন বাসা ভাড়া করার নামে বিভিন্ন ফ্ল্যাটে ঢুকেন, এরপর সুযোগ বুঝে চুরি করে কেটে পরেন। এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন

ওসি মহসীন বলেন, গত চার বছর ধরে অর্ধশতাধিক চুরি করেছেন শাওন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। শেওড়াপাড়ায় বাসা ভাড়ার নাম করে একটি ফ্ল্যাটে ঢুকে পরেন শাওন। এরপর একটি বাসায় চুরি করে, অন্য বাসায় চুরি করতে গিয়ে ধরা পরে। পরে পুলিশকে জানালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই জোড়া রুপার নুপুর, নগদ ১০ হাজার ৪৮০ টাকা এবং চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।

ওসি জানান, গ্রেপ্তার শাওন একজন চিহ্নিত চোর। তিনি মূলত ‘টু লেট’, ‘বাসা ভাড়া দেওয়া হবে ‘ পোস্টার, সাইনবোর্ড ঝুলানো ভবনগুলোতে যান। সাধারণত ১১ টা থেকে বিকেল ৩ টার মধ্যে সেসব বাসায় ঢুকেন। কারণ এ সময় সাধারণত ভবনে মানুষ কম থাকে। আর স্কুল, অফিস খোলা থাকার ফলে ওই সময় সেখানে কেউ থাকে না। তাই বাসা ভাড়ার নাম করে এই সময়েই ভবনে ঢুকে পরেন শাওন। এরপর ঘরের তালা ভেঙে সব চুরি করে পালিয়ে যান। তার সাথে সবসময় একটি ব্যাগ থাকে। সেই ব্যাগেই থাকে তালা ভাঙার যন্ত্রসহ চুরির যাবতীয় সরঞ্জাম। এই ব্যাগ নিয়েই তিনি ঘুরেন। আর কেউ জিজ্ঞেস করলে নিজেকে ইলেক্ট্রিশিয়ান বলে পরিচয় দেন।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit