বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

লালপুরে আট কেজি গাঁজা সহ আটক সাত

মোঃ মাজহারুল ইসলাম 
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২২৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে আট কেজি গাঁজা সহ সাতজনকে আটক করেছে নাটোর জেলা ডিবি পুলিশ। বুধবার সন্ধায় উপজেলার পোকন্দা গ্রামে  মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উক্ত গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো ওই গ্রামের গাফ্ফার প্রাং এর ছেলে বাচ্চু মিয়া (৫৩), তার স্ত্রী আদরী বেগম (৪৮), ভাই, বজলু মিয়া (৫০),  বজলু মিয়ার ছেলে আলামিন হোসেন (২৭),গোসাইপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাক আহম্মেদ (৫২), বাঁশবাড়িয়া (মিল্কিপাড়া) গ্রামের হসুর ছেলে হাসান আলী(২৫) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার অনন্তপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫০)। 

এসময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৮ (আট) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালপুর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit