এম,এ,রহিম চৌগাছা (যশোর) : ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ ৪ নেতাকে আটক করেছেন। বুধবার (২৩ আগস্ট) ভোরে তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল হাই, নাটিমা ইউনিয়ন পরিষদেরবারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাষ্টার ফকির আহম্মেদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলীআহম্মদ ও আবু জাফর মাষ্টার।
থানা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর শাখার দলীয় সূত্রে জানা যায়, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাংগঠনিক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইকে পৌর শহরের বনানী পাড়ার বাসা থেকে,নাটিমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা জামাতের নায়েবে আমির ফকির আহম্মেদ মাষ্টারকে উপজেলার কুড়িপোল গ্রামের বাড়ী থেকে, মাস্টারআবু জাফরকে শিবান্দুরপুর গ্রামের বাড়ী থেকে ও আলী আহম্মদকে কুশডাঙ্গা গ্রামের বাড়ী থেকে আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান,তাদেরকে মহেশপুর থানার বিভিন্ন মামলায় আটক করা হয়েছে। পরে আটক কৃতদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/রাত ৯:১২