রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ইরানের অবশিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট, হুঁশিয়ারি ট্রাম্পের বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসা সেই মাসুমা পেলেন ‘এ’ গ্রেড

বিকেলে অটো রিক্সা নিয়ে বাহির হয়ে নিখোঁজ, সকালে নদী থেকে লাশ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৩৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদী থেকে আব্দুর রাশিদ(৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার স্বর্ণামতি নদীর কান্তেস্বর ব্রীজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আব্দুর রাশিদ পার্শ্ববর্তী বালাপাড়া গ্রামের খোশেদ আলম ছেলে।খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার বিকেলে আব্দুর রাশিদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করতে থাকেন। সোমবার সকলে বাড়ির অদূরে স্থানীয়রা স্বর্ণামতি নদীর  কান্তেস্বর  ব্রীজের নিচে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ব্রীজের নিচ থেকে  করে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের লোকজন অটোরিকশা চালক আব্দুর রাশিদের মরদেহ সনাক্তকরে। পরিবারের দাবী দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ব্যবহৃত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।

এ বিষয় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার  করে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।লালমনিরহাট  অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস্) আলমগীর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদী থেকে আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করেই তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।অপরাধিদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছেন।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit