সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পর এবার পাল্টা হামলা বন্ধের ঘোষণা দিল ইরান বার্লিনে ভিড়ে গাড়ি চালিয়ে হামলার সন্দেহভাজন নিহত, সামনে এলো আইসিস যোগসূত্র ট্রাম্পের যে সিদ্ধান্তে বিশ্ববাজারে কমলো তেলের দাম যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কা, ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট কূটনৈতিক আলোচনার মাঝেই তিনবার ‘বিশ্বাসঘাতকতা’ করেছে যুক্তরাষ্ট্র: ইরান রাজনৈতিক বিবেচনায় ২৮৪ প্রকল্পের বরাদ্দ বাতিল: আদালতে ট্রাম্প প্রশাসনের বিস্ময়কর স্বীকারোক্তি গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥

শোক দিবসের ছবি দিয়ে স্ট্যাটাস, বিএনপি সভাপতিকে কারণ দর্শানো নোটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের ছবি দিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দায়ে নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নোটিশের সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহিম। এর আগে, গতকাল বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়।  

কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে,  দলীয় শৃংখলা পরিপন্হী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবেনা। তাহা আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে জানাবেন। জানা যায়, স্ট্যাটাসটি বিএনপি নেতা আবদুর রহিম তার ফেসবুক আইডি থেকে সরিয়ে নিয়েছেন। তবে এ ঘটনার জের ধরে উপজেলা বিএনপির কতিপয় নেতা কোন্দল সৃষ্টি করে রাজিনিতক ফায়দা লুটতে চেয়েছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মিদের মাঝে উস্কানি দেয় একটি পক্ষ।  

হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিম বলেন, আমি হাতিয়া রহমানি ফাজিল মাদরসার সহকারী অধ্যাপক।  কে বা কাহারা আমার ফেসবুক আইড হ্যাক করে একটি স্ট্যাটাস দেয়।  তবে আমি এখনো কোন কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি।  হাতে পেলে আমি উত্তর দেব। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভেকোট আবদুর রহমান বলেন, এটা একটা সাধারণ বিষয়।  তিনি সাত দিনের মধ্যে জবাব দিয়ে দিলে বিষয়টি শেষ হয়ে যাবে। তবে কি কারণে এই কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit