মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছায় শিশু আফরোজার দুধ কিনে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন

এম, এ, রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৬৮ Time View

এম, এ, রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শিশু আফরোজা (৩ মাস) এর খাবার দুধ কিনে দিলো চৌগাছা স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে এ সংগঠনের সদস্যরা শিশুটির জন্য গুঁড়ো দুধ কিনে তার বাড়ীতে পৌছিয়ে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেনে বলেন, উপজেলার সদর চৌগাছা ইউনিয়নের মনমথপুর গ্রামের বায়েজিদ হোসেনের ৩ মাসের শিশু আফরোজা মায়ের বুকের দুধ পাচ্ছিলো না। ফলে শিশুটি দুধের অভাবে ব্যাপক কষ্ট পাচ্ছিলো। এ খবর জানতে পেরে ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন তাদের উদ্যোগে সাড়ে পাঁচ হাজার টাকার গুড়ো দুধ কিনে শিশুটির বাড়ীতে পৌছিয়ে দেয়।

শিশুর পিতা বায়েজিদ হোসেন বলেন, আমি পেশায় একজন দিনমজুর। আমার দৈনিক রোজগারের টাকায় কোনো রকম সংসার চলে। খুব কষ্টে জীবনযাপন করে আসছি। আমার স্ত্রী শারীরিক ভাবে খুব দুর্বল। ফলে ৩ মাসের শিশুটি মায়ের দুধ ঠিকমত পায় না।

দুধ কিনে খাওয়াতে হিমশিম খাচ্ছিলেন। “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” খবর পেয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ স¤পাদক ফয়সাল আহম্মদ, সহ-সভাপতি কবির হোসেন সোহেল, সদস্য শাহিন কবির, রাকিব হোসেন, শাহরিয়ার নাফিজ, রাসেল হোসেন, কায়েম হোসেন, মাসুদ রানা,তারেক রহমান ও রনি প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit