সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান নাচের ক্লাশে যাওয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যা ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

ভারতীয় হ্যাকারদের দখলে দেশের ২৫ সরকারি-বেসরকারি ওয়েবসাইট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্কনিউজঃ দেশের ২৫টি সরকারি-বেসরকারি ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের কবলে পড়েছে। সম্ভাব্য সাইবার হামালার ঝুঁকির মধ্যেই ওয়েবসাইটগুলো এ হ্যাকিংয়ের কবলে পড়ল। হ্যাকিংয়ের স্বীকার হওয়া ওয়েবসাইটের মধ্যে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ওয়েবসাইটের তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে।

জার্মানিভিত্তিক ডয়চে ভেলের খবরে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছিল ভারতীয় হ্যাকারদের একটি দল। এরপর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। সতর্কতার মধ্যেই দেশের বিভিন্ন ওয়েবসাইট তথ্য ফাঁসসহ সাইবার হামলার স্বীকার হয়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যার মধ্যে বিনিয়োগকারীদের নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ও সরকারের মিউচুয়াল ফান্ডের তথ্য রয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ওয়েবসাইট থেকে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আদায়কৃত রাজস্বের পরিসংখ্যান ফাঁস হয়েছে।

ভারতীয় হ্যাকাররা দাবি করছে, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য তাদের দখলে রয়েছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল, পুলিশের বিভিন্ন ইউনিট, কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট ও টিকেটিং ওয়েবসাইট হ্যাক হয়েছে।

সাইবার হামালার আশঙ্কা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর সহায়তায় সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যাংকগুলো সতর্ক অবস্থানে ছিলো বলে জানায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।

দুই মাসের ব্যবধানে দেশের সাইবার জগতে দ্বিতীয়বারের মতো হামলায় তথ্য নিরাপত্তার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। সাইবার হামালার প্রথম ঘটনাটি ঘটে জুন মাসের ২০ তারিখে।

এদিকে, নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সার্ভারটি গতকাল মঙ্গলবার দুপুরে বন্ধ করে দেয়। রক্ষণাবেক্ষণের কাজ শেষে আজ বুধবার তা খুলে পুনরায় খুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার বা সার্ভারে সাইবার হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

কিউএনবি/নাহিদা/১৬.০৮.২০২৩/রাত ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit