বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আটোয়ারীতে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৬ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধরু ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচী শুরু হয়।

কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাচ ধারন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণের চেক(৬লক্ষ ৫০ হাজার টাকার চেক ১৪ জনের মধ্যে) বিতরণ এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন সহ মসজিদ,মন্দির, গীর্জা, প্যাগোডা ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা ছিল উল্লেখযোগ্য। উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম ।

অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ রমজান আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবির, আটোয়ারী থানার ওসি মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার মোছা: নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৩য় তলায় সম্মেলন কক্ষে দিবসটির উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম। বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. হুমায়ুন কবীর। আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, রাধানগর ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জ্যোতিষ চন্দ্র বর্মন প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আয়োজনে আলোচনা সভা ও দোয়া’র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ,,শ্রমিক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আটোয়ারী থানা, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহন করতে দেখা গেছে । উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করার খবর পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit