বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

পোড়া ধ্বংসস্তূপ থেকে দিনে ১০-২০টি লাশ পাওয়া যেতে পারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে লাগা দাবানলের আগুন। তবে পুরো রাজ্যে রেখে গিয়েছে বিধ্বংসী দাবানলের ধ্বংস চিত্র।

ইতিমধ্যে আগুনে পুড়ে যাওয়া শহরগুলোতে উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। পুড়ে যাওয়া বাড়ি-গাড়িসহ সব জায়গায় ব্যাপক তল্লাশি চালাচ্ছেন তারা। আর এই উদ্ধার অভিযানেই দিনে ১০-২০টি মরদেহ পাওয়া যেতে পারে এমন আশঙ্কা কর্তৃপক্ষের।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে বার্তা সংস্থা বিবিসি নিউজ।

রবিবার পর্যন্ত এ রাজ্যে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৬ জনে। রাজ্যটির গভর্নর জোশ গ্রিন সিবিএস নিউজকে জানান, যে মৃত্যুর সঠিক সংখ্যা জানতে ১০ দিন সময় লাগতে পারে। এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা প্রায় ১,৩০০ বলে জানান তিনি।

শতাব্দীর ভয়াবহ এ দাবানলের আগুনে হাওয়াই রাজ্যের প্রায় পুরো লাহাইনা শহর পুড়ে গেছে। গ্রিন আরও জানান, লাহাইনার প্রায় ১২ হাজার বাসিন্দা যারা অনেকেই পালিয়ে গেছে আবার অনেকেই মারা গেছে। আগামী কয়েকদিনে উদ্ধারকর্মীরা আরও মরদেহ খুঁজে পাবে বলে শঙ্কা জানান তিনি। তবে তাদের শনাক্ত করতে সময় লাগবে বলেও জানান তিনি।

লাহাইনার কর্মকর্তারা জানান, শনিবার পর্যন্ত শহরের মাত্র ৩% তল্লাশি করা হয়েছে। তারা মরদেহ খুঁজে পেতে কুকুর ব্যবহার করছে। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বারা মোট ১০টি অনুসন্ধান কুকুর মোতায়েন করা হয়েছে জানিয়েছে সংস্থাটি।

এদিকে চিফ পেলেটিয়ার জানিয়েছেন যে এখন পর্যন্ত মৃত ৯৬ জনের মধ্যে মাত্র দুজনকে ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit