রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

ডলারের বিপরীতে টাকার দর ১৩.৩ শতাংশ কমেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : গত এক বছরে ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার দর কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। একই সময়ে সবচেয়ে বেশি ২২ শতাংশ দরপতন হয়েছে পাকিস্তানি রুপির। জাপানি ইয়েনের দরপতন হয়েছে ১৪ শতাংশ। ইউরোর দরপতন ৬ শতাংশ এবং ইউকের পাউন্ড স্টার্লিংয়ের ১০ শতাংশ দরপতন হয়েছে। তবে, এ সময় রাশিয়ান রুবল ও সিঙ্গাপুরি ডলারের দর বেড়েছে যথাক্রমে ২ শতাংশ ও ১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২২-এ এসব তথ্য উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, করোনা মহামারির পর দেশে বৈদেশিক মুদ্রাবাজার অস্থির হয়ে ওঠে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সংকট আরও বৃদ্ধি পায়। যুদ্ধের কারণে ডলার সরবরাহ বিঘ্নিত হয় এবং বেশির ভাগ দেশের মুদ্রার দরপতন হয়। ২০২২ সালের ২ জানুয়ারি ডলারের আন্তব্যাংক বিনিময় হার ছিল ৮৫ দশমিক ৮০ টাকা। যা ডিসেম্বরে গিয়ে দাঁড়ায় ১০৫ দশমিক ৪০ টাকায়। রিপোর্টে আরও বলা হয়, গত বছর মার্কিন ডলারের বিপরীতে চীনা ইউয়ান, ভারতীয় রুপি, জাপানি ইয়েন এবং ইন্দোনেশিয়ান রুপিসহ প্রধান আমদানি দেশগুলোর মুদ্রারও উল্লেখযোগ্য দরপতন হয়েছে। এ সময়ে বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ১ হাজার ৩৫০ কোটি ডলার বিক্রি করেছে ব্যাংকগুলোর কাছে।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit