শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ !

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৪১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে লাবিব নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (১৪ আগষ্ট) বিকেলে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ওই দিনে সকালে হাতীবান্ধা উপজেলার মেডিকেল এলাকা থেকে অপহরণের শিকার হয় আলিমুদ্দিন সরকারী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ওই শিক্ষার্থী। লাবিব ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের বাসিন্দা ও রমনীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন মিয়ার পুত্র। তবে লাবিবের পরিবারের দাবী অপহরণ নয়, তাদের দুই জনের মাঝে প্রেমের সম্পর্ক ছিল।  সেই সম্পর্কের সুত্র ধরে তারা পালিয়ে গেছে।

প্রাপ্ত অভিযোগে জানাযায়, লাবিব নামে ওই যুবক রোববার সকালে হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকা থেকে  আলিমুদ্দিন সরকারী কলেজের শিক্ষার্থী ওই মেয়েকে অপহরণ করেন। এসময় মেয়েটির বাবা বাঁধা দিলে তাকে মারধর করেন লাবিব ও তার সাথে থাকা অন্য লোকজন এমন অভিযোগ ওই মেয়ের বাবার। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি। 
এ ঘটনায় মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও লাবিবকে পাওয়া যায়নি। তবে অপহরনের অভিযোগ অস্বীকার করেছেন লাবিবের পরিবার। তাদের দাবী দুই জনের মাঝে প্রেমের সম্পর্ক রয়েছে। অপহরণ নয়, সেই সম্পর্কের সুত্র ধরে তারা পালিয়ে গেছে। তারাও ছেলে-মেয়ে দুই জনকে উদ্ধারের চেষ্টা করছেন বলে জানান তারা। 
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, অভিযোগের আলোকে তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit