রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে আকাশ, ইন্দোনেশিয়ায় ৩০১ ফ্লাইট ব্যাহত মেসির বিদায়ি ম্যাচ নিয়ে রহস্য, অপেক্ষায় ভক্তরা পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

দুই বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ভয়াবহ বন্যার কারণে দুটি বোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমানের চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সেই চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচি ঘোষণা করেছে চট্টগ্রাম ও মাদ্রাসা বোর্ড। 

রোববার এই দুটি বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।

আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম চারটি বিষয়ের পরীক্ষার তারিখও নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্টের কুরআন মাজিদ পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) এবং আরবি সাহিত্যের (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ৩ অক্টোবর, ২২ আগস্টের বাংলা প্রথমপত্র ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয়পত্র ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিকে বন্যার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পেছানো হয়েছে। তবে এখনও কারিগরি বোর্ডের পরীক্ষার নতুন সময়সূচি পাওয়া যায়নি।

টানা বর্ষণে জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে বন্যার কারণে গত ১১ আগস্ট চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit