সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

মারধরেই মৃত্যু হলো বসন্ত কুমার দাসের?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বসন্ত কুমার দাস (৫২) নামে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ করা হয়েছে। তিনি বন বিভাগের অফিস সহকারী ছিলেন।

আজ রবিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির ছোট ভাই অভিযোগ করেন, মিনার দাস নামে তাদের দূর সম্পর্কের এক ফুফাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল বসন্তর। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাবির কলাভবনের সামনে মিনার দাস ফোনে তার ভাইকে ডেকে নেন। এমন সময় মিনার দাসের স্বামী শান্তি মন্ডল সেখানে উপস্থিত হন। তখন শান্তি মন্ডল বসন্ত মন্ডলকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সেখানে পুলিশ আসলে বিষয়টি পারিবারিক বিষয় বলে সমঝোতা করে দেয়। তখন বসন্ত কুমারের স্ত্রী সুমি দাস তাকে শাহজাহানপুর গুলবাগের বাসায় নিয়ে যান।

হেমন্ত দাস আরও জানান, বাসায় রাত ১টার দিকে হঠাৎ তার বড় ভাই বসন্ত কুমার দাস অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত তাকে খিদমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান তিনি।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সেলিম শাহরিয়ার জীবন স্ট্যালিন জানান, মারধরের শিকার হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে একটি অভিযোগ পেয়েছেন। ঘটনাটি বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit