শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ  গড়তে সরকার বদ্ধপরিকর –  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি? ‎দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ব্যতিক্রমী উদ্যোগ, লালমনিরহাটে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ ইরানের প্রেসিডেন্ট ‘নিরাপদে’ আছেন: ইরনা কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার? ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ মাহমুদ সুজন মোঃ রাইয়ান ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

ডিমের দাম বেশি নেওয়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা  

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২০৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ব্রয়লার মুরগির ডিমের দাম লাগামহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১২ আগস্ট) দুপুরের দিকে জেলার চৌমুহনী বাজারে দাম নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।  

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, ডিমের বাজার ও কাঁচা বাজারের দাম নিয়ন্ত্রণে শনিবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, এক পিস ডিম ১২ টাকা ৫০ পয়সা নেওয়ার কথা থাকলে ১৩ টাকা ৫০ পয়সা নিচ্ছে দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।

অপরদিকে, বেশি দামে বিক্রি ও মূল্য  তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়ায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরবর্তীতে ভোক্তা অধিকার আইনে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা  জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল সদস্য।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit