রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

দুর্গাপুরে এইসএসসি পরীর্ক্ষাথীদের বিদায় সংর্বধনা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আগামী ১৭ আগষ্ট বোর্ডের রুটিন অনুযায়ী সাত বোর্ডের এইসএসসি পরীক্ষা অনুষ্ঠতি হবে। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর শিক্ষার্থীদের বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে প্রভাষক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা করেন, সহকারি অধ্যাপক আব্দুল আজিজ, সিনিয়র প্রভাষক শামীম আজাদ, প্রভাষক আবু সাদেক, আব্দুল্লাহ আল মামুন, শারমিন সুলতানা তানি, লিপা আক্তার, আশরাফুল ইসলাম। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী অভিভাবক, অফিস সহকারি মিনহাজ উদ্দিন, আম্বিয়া আক্তার উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দ্যেশে অধ্যক্ষ ফারুক আহমেদ বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা জননত্রেী শেখ হাসিনার র্স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। সেইসাথে বাল্য বিবাহ রোধ, নৈতিক শিক্ষা ও দেশের স্বার্থে সব ধরনের কাজে এগিয়ে আসতে আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit