মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে ভার্চুয়ালী প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান 

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১২২ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও ভার্চুয়ালী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চতুর্থ ধাপে (২য় পর্যায়) জমিসহ গৃহ হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করেছেন উপজেলা প্রশাসন। এ উপলক্ষে পরিষদের কনফারেন্স রুমে বুধবার (৯ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের আগে উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, ওসি মোঃ সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ , মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগ আপ্লুত কণ্ঠে স্বাগত বক্তব্য রাখেন আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিংগিয়া এলাকার উপকারভোগী মোঃ আলিম উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, উপকারভোগী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, “মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষনাকে সামনে রেখে ইতোমধ্যে আটোয়ারী সহ পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী দেশের আরো ১২৩ টি উপজেলার ২২,১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করলেন।

কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit