বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে মাদকসম্রাট শাহাজাহান আটক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৪৮ Time View
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিখ্যত মাদকসম্রাট শাহাজাহান (৪৭)কে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার ৫ আগস্ট দিবাগত গভীর রাতে মীরডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহাজাহান উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় তমিজউদ্দীনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি মাদক বিরোধী অভিযানিক টিম মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী শাহাজাহানকে হাতে নাতে ধরার জন্য ওঁত পেতে থাকে। এ সময় শাহাজাহান এক মাদক ক্রেতাকে ফেন্সিডিল বিক্রির জন্য দিতে যাচ্ছিল।
এই সুযোগে পুলিশ টিম শাহাজাহানকে ঘেরাও করে ধরে ফেলে এসময় শাহাজাহান পালানোর জন্য খুব চেষ্টা করে এবং এএসআই গৌতমকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির একপর্যায়ে সে আবার উঠে দৌড় দিতে চাইলে সকল পুলিশ সসদ্য মিলে তাকে ধরে ফেলে। এবং তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ক্রেতা পালিয়ে যায়। পরে ওই পুলিশ টিম মাদকসহ তাকে থানায় নিয়ে আসে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ১০ বোতল ফেন্সিডিলসহ শাহাজাহান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে মাদক আইনে তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে  সোমবার (৬ জুলাই) বিকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit