মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শার্শা পুলিশ অভিযান চালিয়ে ৫ মামলায় সাজা ও ৮ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৭৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম এর নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে ৫ মামলায় সাজা প্রাপ্ত ও ৮ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সোলাইমান হোসেন (৩৭) কে ডিএমপি খিলগাঁও থানার নন্দিপাড়া এলাকা থেকে আটক করেছে। আটক সোলাইমান হোসেন শার্শা উপজেলার রামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

শার্শা থানার সেকেন্ড অফিসার এস আই সলিমুল হক জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৩ আগষ্ট বৃহস্পতিবার সন্ধা রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা ডিএমপি খিলগাঁও থানার নন্দিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ মামলার সাজা প্রাপ্ত ও ৮ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সোলাইমানকে আটক করা হয়েছে। তিনি জানান, আটক সোলাইমানের বিরুদ্ধে ৫টি সাজা গ্রেফতারী পরোয়ানা ও অন্যান্য ৮টি মামলার গ্রেফতারী পরোয়ানা মুলতবি রয়েছে।

এস আই সলিমুল হক জানান, আটক আসামীর বিরুদ্ধে এলাকার গরীব সাধারন মানুষের কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে নগদ অর্থ আত্মস্বাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া আটক আসামী ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে অর্থ ঋন গ্রহন করে পলাতক ছিল। সোলাইমান ৫টি মামলায় সাড়ে ছয় বছর সাজা প্রাপ্ত আসামী। সে সাজা প্রাপ্ত ৫ মামলায় প্রায় ১২ লক্ষ টাকা ঋন আছে।

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit