শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নাামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১২২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট (বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট দু’টি অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ( বালক দল) আলোয়াখোয়া ইউনিয়নের ‘আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ৪-০ গোলে মির্জাপুর ইউনিয়নের ‘মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে পরাজিত করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে (বালিকা দল) তোড়িয়া ইউনিয়নের ‘নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ ৫-০ গোলে ধামোর ইউনিয়নের ‘সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে পরাজিত করেন। আলোয়াখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ও নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট শেষে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। আলোচনা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit