বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

দুর্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলা অনুষ্ঠিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ খেলা সম্পন্ন হয়।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে শশারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সাগরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা গোল্ডকাপে বারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় ১২৬টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সজিব রায়, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit