সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সিরাজগ‌ঞ্জে সেচের পাইপ বসাতে গিয়ে কয়লার সন্ধান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩৫২ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের চলনবিল অধ্যুসিত তাড়াশে ক্ষুদ্র সেচ যন্ত্রের পাইপ বোরিং করতে গিয়ে কয়লার সন্ধান পাওয়া গেছে। এ খবর ছড়িয়ে  পড়লে উৎসুক জনতা ভিড় জমায় এবং উত্তোলিত কয়লা যে যার মতো বাড়িতে নিয়ে যায় মনের আনন্দে। 

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এর আগে শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তালম ইউনিয়নের নামা সিলোট গ্রামের বাসিন্দা মো. শিহাব উদ্দিন বিএডিসি থেকে একটি ক্ষুদ্র সেচের অনুমোদন পান। শনিবার সকালে পার্শ্ববর্তী কর্ণঘোষ গ্রামের বোরিং মিস্ত্রি মো. সাইফুল ইমলামের সহায়তায় ওই ক্ষুদ্র সেচের বোরিং করতে থাকা অবস্থায় ১২০ ফুট গভীরে পাইপ দিয়ে খনন করার সময় প্রথমে লালচে বালি ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথর উঠার পরপরই উঠে আসে কয়লা।

মো. শিহাব উদ্দিন বলেন, প্রথমে নরম কয়লা ও পরে মচমচে কয়লা উঠতে থাকার পর আর নিচে খনন করতে পারেননি। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন প্রকারের কয়লাও তিনি দেখান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও পেট্রো বাংলার সাবেক চেয়ারম্যান বীব মু‌ক্তি‌যোদ্ধা অধ্যাপক ড. হোসেন মনসুরের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, দিনাজপুরে কয়লার খনির সন্ধান পাওয়া গেছে। এ অঞ্চলে কয়লার অস্তিত্ব থাকা অস্বাভাবিক নয়। তবে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। 

ঘটনাস্থলে খুব দ্রুতই তি‌নি একটি বিশেষজ্ঞ টিম পাঠাবেন বলে জানান।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit