বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম

চিত্রগ্রাহককে পানি নিক্ষেপ, আবার বিতর্কে রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আবার বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাথা গরম করে পানি ছুড়লেন টেলিভিশনের এক চিত্রগ্রাহককে। খেলা শেষ হওয়ার পর পর্তুগালের অধিনায়কের এই আচরণের সমালোচনা শুরু হয়েছে।

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে আটকেও গেল রোনালদোর ক্লাব আল নাসের। আল শাবাবের বিরুদ্ধে ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। রেফারি ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে আসেন রোনালড। প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিয়ম করতেও দেখা যায়নি তাঁকে। 

মাঠ ছাড়ার সময় রোনালদোকে ক্যামেরাবন্দি করছিলেন সম্প্রচারকারী চ্যানেলের এক চিত্রগ্রাহক। মাঠের বাইরে চলে আসার পরে সাইড বেঞ্চের সামনে খুব কাছ থেকে রোনালদোর ছবি তুলছিলেন তিনি। ম্যাচ ড্র হওয়ায় বিরক্ত রোনালদো তাতে মেজাজ হারান। মাঠের বাইরে দাঁড়িয়ে পানি খাচ্ছিলেন। খানিকটা পানি ওই চিত্রগ্রাহকের দিকে ছুড়ে দেন রোনাল্ডো। একই সঙ্গে ওই চিত্রগ্রাহককে সরে যেতে বলেন পর্তুগিজ তারকা। এই ঘটনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।

প্রতিযোগিতায় গ্রুপের প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না রোনালদো। খেলা চলার সময়ও একাধিকবার তাকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল। খেলা শেষ হওয়ার পর মাঠ ছাড়ার সময় হতাশা মাথা নাড়তে দেখা গিয়েছিল তাকে। সে সময় ওই চিত্রগ্রাহক তাকে অনুসরণ করার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। রোনালদো চলে যেতে বলার সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যান চিত্রগ্রাহক। ফলে ঘটনাটি বেশি দূর গড়ায়নি। যদিও এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশ সময় লাগেনি।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit