বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম

কলকাতায় গিয়ে যে আভাস দিলেন অপু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : ফের আলোচনায় এসেছেন ঢালিউড তারকা শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। দুজনে সুন্দর সময় কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক থেকে নায়াগ্রা ফলস ঘুরে বেড়িয়েছেন তারা। সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়।

এদিকে পার্কের বেঞ্চে ঘুমাচ্ছে জয়-মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ছবিটি। তাকে পাহারা দিচ্ছেন বাবা শাকিব। অনেকে ধারণা করছেন, শাকিব খান ও অপু বিশ্বাস হয়তো একত্রে বসবাস শুরু করবেন।

এরআগে ২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত শাকিব-অপুর ডিভোর্স নিয়ে সারা দেশেই ব্যাপক হইচই হয়। যার রেশ থাকে আরও কয়েক মাস।

তবে এখন শোনা যাচ্ছে শাকিব এবং অপুর নাকি ডিভোর্সই হয়নি। তারা নাকি এখনো বৈধ স্বামী-স্ত্রী! এও শোনা যাচ্ছে, মান-অভিমান দূরে সরিয়ে আবার একসঙ্গে সংসার করতে চলেছেন এই তারকা জুটি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন শাকিব-অপু ও ছেলে জয়। অপু এখন কলকাতায়; কারণ, পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপুর ছবি ‘লাল শাড়ি’। এই ছবিতে তিনি শুধু অভিনেত্রী নন, প্রযোজক হিসাবে এই প্রথম বার আত্মপ্রকাশ করলেন।

কলকাতায় পা দিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে জানালেন তার উচ্ছ্বাসের কথা, শাকিব খানের সঙ্গে সম্পর্কে ভবিষ্যৎ-সহ নানা প্রশ্নের উত্তর দিলেন অপু।

আমেরিকা ভ্রমণ নিয়ে এত কথা, সেই সফর কেমন কাটালেন অপু? গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে, জানালেন অভিনেত্রী। অপুর বলেন, ‘বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!’

কিন্তু শাকিব-অপু কি শিগগিরই একসঙ্গে ফের সংসার করবেন? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

 

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit