শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : কেন্দ্র ঘোষিত ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও দীর্ঘ পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ মহাসড়কে যানবাহনের চাপ কম।

মহাসড়কে দূরপাল্লাসহ আঞ্চলিক যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। নির্দিষ্ট সময় পরপর যানবাহনগুলোকে গন্তব্যস্থলে যেতে দেখা যাচ্ছে। এদিকে মহাসড়কে এখনও আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। 

শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য লক্ষ্য করা যায়। 

আল-আমীন নামে এক যাত্রী জানান, জরুরি এক কাজে মহাসড়কে বের হয়েছিলাম। বের হয়ে দেখি রাস্তায় তেমন বাস নেই। তাই বাসের জন্য মহাসড়কে অপেক্ষা করছি।

আশরাফুল আলম নামে এক বাস চালক জানান, বিএনপির কর্মসূচিকে ঘিরে অনেকেই আজ মহাসড়কে বের হননি। তাই মহাসড়কে যানবাহনের চাপ কম রয়েছে। রাস্তা ফাঁকা থাকায় সহজেই গন্তব্যস্থলে যেতে পারছি বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিএনপি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অবরোধ কর্মসূচি করার চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে বাধা দিলে তারা আমাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা মহাসড়কেই অবস্থান করবো।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit